বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

মৃত্যুপুরী নড়াইলে ১ সপ্তাহে বিভিন্ন ভাবে ১১ জনের জীবনাবসান!

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৪১৫ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইল যেন ভয়ঙ্কর এক মৃত্যুপুরীতে পরিনত হয়েছে। বিগত ৯ মে থেকে ১৫ মে পর্যন্ত অনাকাঙ্ক্ষিত ভাবে ঝরে গেছে ১১টি তাজা প্রান। নিম্নে বিস্তারিত-

৯ মে বৃহস্পতিবার বিকেল ৫টায় বিলে কাটা ধান গোছাতে গিয়ে বজ্রপাতে নিহত হন মুজিবর চৌধুরী নামে (৫৫) বছর বয়সী এক কৃষক। মুজিবর লক্ষীপাশা ইউনিয়নের উলা গ্রামের মৃত জলিল চৌধুরীর ছেলে।

একই দিন সকালে বেপরোয়া মোটরসাইকেলের আঘাতে আহত হন লোহাগড়ার লক্ষীপাশা বাজারের পুরানো ব্যবসায়ী বর্তমানে রাজুপুর কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষক গোপীনাথপুর গ্রামের মোঃ চুন্নু মিয়া। পরে ঢাকার কাকরাইল ইসলামিক হসপিটালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১১ মে (শনিবার) রাত আড়াই টায় মৃত্যু বরন করেন।

১০ মে সন্ধ্যায় লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ নেতা ও মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিকদার মোস্তফা কামাল দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১০ টায় তার মৃত্যু হয়।

১১ মে) সকালে সদর উপজেলার নড়াইল-ফুলতলা সড়কের কাড়ারবিল নামক মোটরসাইকেল দুর্ঘটনায় মামুন সমাদ্দার মানে এক যুবক নিহত হয়েছে।
মামুন পৌরসভার রঘুনাথপুরের বাবলু সমাদ্দারের ছেলে।

১১ মে দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ধোন্দায় চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় রায়হান শিকদার নামে (১৮) বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র। পরে দলজিতপুর থেকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল । নিহত রায়হান শিকদার একই উপজেলার নাকশী গ্রামের সাইফুল শিকদারের ছেলে।

১২ মে সকালে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চরমঙ্গল হাটায় নিজ বাড়ীর গ্রীলের সাথে ঝুলন্ত অবস্থায় রিজিয়া বেগম নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ। রিজিয়া ওই গ্রামের মৃত তবিবর রহমানের স্ত্রী ও যুবলীগ নেতা রবিউল ইসলামের মা। 

১২ মে সন্ধায় বেল্ট পেঁচিয়ে আত্মহত্যা করে কালিয়ার গোবিন্দনগর গ্রামের হান্নান খানের ছেলে ও কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আরমান খান। নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় সে এ ঘটনা ঘটায়।

১২ মে বিকেল ৪টায় উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা গ্রামের ইছামতি বিলে মিরাজ মুন্সী নামে(১৫)বছর বয়সী এক স্কুল ছাত্র বজ্রপাতে নিহত হয়।

১৩মে রাত আনুমানিক ৯টার সময় লোহাগড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষীপাশা গ্রামে কাশেমের বাড়ির সামনের সড়কে ছুরিকাঘাতে মুন্সি ফয়সাল আহমেদ নামে(২৫) বছর বয়সী এক যুবক খুন হয়। সে লোহাগড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আহম্মেদ মুন্সীর ছেলে।

১৪ মে বরাশুলা প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ও একই গ্রামের মো: সাইফুর রহমানের একমাত্র ছেলে মো: রাজ মাগরিবের আগে বরাশুলা রেল ব্রীজ সংলগ্ন নদীতে গোসল  করতে গিয়ে নিখোঁজ হয়। পর দিন ভাসমান অবস্খয় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

১৫ মে বেলা সাড়ে ১১ টার দিকে নড়াইল পৌরসভার একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে জয় গোস্বামী নামে (১৭) বছর বয়সী এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে নড়াইল সদর থানা পুলিশ। সে পৌরসভার বাহিরডাঙ্গা গ্রামের পরিমল গোস্বামীর ছেলে ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin