রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

মোটরসাইকেল কিনে না দেয়ায় টিকটক তরুণের আত্মহত্যা!

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৩৬৮ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

মোটরসাইকেল কিনে না দেয়ায় আরমান খান (১৬) নামে এক টিকটক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (১২ মে) সন্ধ্যায় নড়াইলের কালিয়া পৌরসভার গোবিন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে। আরমান কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং ওই গ্রামের অটোচালক হান্নান খানের ছেলে।
প্রতিবেশিরা জানান, আরমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে ভিডিও তৈরি করে আপলোড করত। অনেকেই তাকে ‘টিকটক আরমান’ নামে চিনতো। এর আগেও একবার মোটরসাইকেল কিনে না দেয়ায় আরমান বিষপান করায় তার বাবা তাকে মোটরসাইকেল কিনে দেন। তবে সেই মোটরসাইকেলটি পুরাতন হয়ে যাওয়ায় আবারও নতুন মোটরসাইকেল কিনে দেয়ার বায়না ধরে বাবাকে চাপ দেয় আরমান। কিন্তু, আরমানের বাবা নতুন মোটরসাইকেল কিনে না দেয়ায় ওই দিন সন্ধ্যায় সাউন্ডবক্স চালিয়ে প্যান্টের বেল্ট খুলে ঘরের মধ্যে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin