
আমিন টিভি ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলায় দেখা দিয়েছে কুমির আতংক! বিগত ১০/১২ দিন পূর্বে মাঝিরা উপজেলার সালামাবাদ ইউনিয়নের দেবিপুর এলাকায় নবগঙ্গা নদীতে কুমির দেখে স্থানীয়দের জানায়। এ খবর ছড়িয়ে পড়লে ওই গ্রাম ও পার্শবর্তী খাশিয়াল ইউনিয়নের পাটনা গ্রামের লোকজন সতর্ক দৃষ্টি রাখতে শুরু করেন। এরই ধারাবাহিকতায় গতকাল ২৪ এপ্রিল (বুধবার) বিকেলে পাটনা গ্রামের বাসিন্দা হিরাঙ্গীর খান নদীর পাশে তার বাঁধা গরু আনতে গেলে অদুরে একটি কুমির দেখতে পায়। স্থানীয় কয়েকজন কুমিরটিকে ইট মারলে ওই গরুটিকে হামলা করে কুমির। পরবর্তীতে সম্মিলিত ভাবে সবাই মিলে ধাওয়া করলে কুমির পানিতে নেমে যায়। এ ছাড়া পরবর্তীতে তারা ২ টি বড় ও ৬ টি বাচ্চাসহ মোট ৮ টি কুমির দেখতে পায়। এ ঘটনায় আতংকে রয়েছে স্থানীয়রা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।