বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে মাদক মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন

আমিন টিভি অনলাইন ডেস্কঃ
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩৫৭ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইলে মাদক মামলায় সাদ্দাম দালাল (৩৩) এবং রানা হোসেন (২৯) নামে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ সাইফুল আলম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সাদ্দাম দালাল সাতক্ষীরা সদর উপজেলার হাজিপুর গ্রামের মমিন দালালের ছেলে ও রানা হোসেন একই গ্রামের ইয়াসিন দালালের ছেলে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।
নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, বিগত ২০১২ সালের ৯ মে নড়াইল সদর উপজেলার মীর্জাপুর ইউনাইটেড কলেজের উত্তর পাশে পুলিশ একটি যাত্রীবাহী গাড়ি তল্লাশির সময় সাদ্দামের কাছে থাকা ব্যাগ থেকে ৪০ বোতল এবং রানার কাছে থাকা ব্যাক্স থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে মাদক উদ্ধারের ঘটনায় নড়াইল সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে সাদ্দাম দালাল ও রানা হোসেনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin