রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

চা খেতে বের হয়ে আর ঘরে ফেরা হলোনা তরিকুলের!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ৪৫১ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

ঈদের দিন রাতে নড়াইল সদর উপজেলার ডৌয়তলায় একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ফরিদপুর থেকে বাইকে ঘুরতে আসা তিন বন্ধুর মধ্যে আলফাজ মাতুব্বর (২২) নামে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আলফাজের বাইকে থাকা দুই বন্ধু মোস্তাক সর্দার ও মুস্তাকিনসহ আহত হয় আরেক পথচারী। হাসপাতালে আনার পর আহত তিনজনের মধ্য ওই পথচারীরও মৃত্যু হয়। তবে পথচারীর কোন পরিচয় না পাওয়ায় মর্গে পড়ে থাকে তার লাশ। কয়েকঘন্টা পুলিশের তৎপরতায় মধ্যরাতে ওই পথচারীর পরিচয় পাওয়া যায়। পরে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, ওই পথচারীর নাম তরিকুল শেখ (৪৫)। তার গ্রামের বাড়ি লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে। তিনি ওই গ্রামে মৃত আব্দুল ওদুদের ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, ঢাকাতে ড্রাইভারের চাকরি করতেন তরিকুল। ঈদের কয়েকদিন আগে সদর উপজেলার মূলদাইড় গ্রামে ছোট বোন সাজেদা বেগমের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। ঈদের দিন সন্ধ্যায় বোনের বাড়ির পাশে ডৌয়তলায় ঢাকা-নড়াইল মহাসড়কের পাশে ‘চা’ খেতে আসেন তিনি। এসময় মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তরিকুলের ভাতিজা মাহমুদ শেখ বলেন, তার চাচা এসেছিলেন ছোট ফুফুর বাসায় বেড়াতে। সেখান থেকে চা খেতে বাইরে বের হন। পরে রাত ১১ টার দিকে তারা জানতে পারেন তাদের চাচা দুর্ঘটনায় মারা গেছেন। খবর পেয়ে হাসপাতালে এসে তারা মরদেহ শনাক্ত করে দাফনের জন্য গ্রামের বাড়ি নিয়ে যান৷

এ ব্যাপারে নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শওকত হোসেন বলেন, ঈদের দিন সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়। আহত হয় আরও দুইজন। তবে প্রাথমিকভাবে নিহত একজনের পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে তার পরিচয় মিলেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. রাজু শেখ
০১৩১৭০১৯৯৯৮

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin