বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

পাইকগাছায় নবাগত ইউএনও হিসেবে মাহেরা নাজনীন এর যোগদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৫০৩ Time View

শাহিদুল ইসলাম, খুলনা

খুলনার পাইকগাছায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মাহেরা নাজনীন।তিনি বৃহস্পতিবার সকালে বিদায়ী ইউএনও মুহাম্মদ আল-আমিন এর নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। নবাগত ইউএনও মাহেরা নাজনীন এর জন্মস্থান সাতক্ষীরা সদরের ভোমরা স্থলবন্দর লক্ষ্মী দাড়ী গ্রাম। পিতা মোহাম্মদ আলী সরদার, মাতা মমতাজ পারভীন। স্বামী মোঃ জুবায়ের হোসেন সাব-রেজিষ্ট্রার হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে কর্মরত রয়েছেন। ইউএনও মাহেরা নাজনীন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ অনুষদ থেকে অনার্স ও মাস্টার্স পাস করে ২০১৭ সালে ৩৫তম বিসিএস’এর প্রশাসনিক ক্যাডার কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। প্রথমে তিনি সহকারী কমিশনার হিসেবে চাপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে, এরপর কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে, পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বাগেরহাটের কচুয়া’য়, সর্বশেষ তিনি বিগত প্রায় ২ বছর খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে ইউএনও মাহেরা নাজনীন এর ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। এদিকে বিদায়ী ইউএনও মুহাম্মদ আল-আমিন ২০২৩ সালের ২১ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অত্র উপজেলায় যোগদান করেন। মাত্র ৭ মাসের ব্যবধানে উল্লেখযোগ্য জনকল্যাণমূলক কর্মকান্ডের মাধ্যমে তিনি এলাকার মানুষের কাছে প্রিয় হয়ে ওঠেন। যোগদানের পর উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান এবং সংগঠনের পক্ষ থেকে নবাগত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সকলের সহযোগিতায় এলাকার উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি মানুষের শতভাগ সরকারি সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন নবাগত ইউএনও মাহেরা নাজনীন।

উল্লেখ্য, গত ১৮ মার্চ খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনকে জেলার ডুমুরিয়া’য় এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার মাহেরা নাজনীনকে পাইকগাছাতে বদলি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin