মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Title :
লোহাগড়ায় ইয়াবাসহ এক মাদক কারবারি আটক কালিয়ায় মুক্তিযোদ্ধাদের সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত কালিয়ার পেড়লী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি নেতা শহিদুলের মনোনয়ন প্রত্যাশা নড়াইলে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নড়াগাতীতে হিন্দু যুবককে মারধর করে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ নড়াইলে হারানো ৩৬ মোবাইল উদ্ধার কালিয়ার টোনা আলিম মাদ্রাসায় পাস করেনি কেউ! কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা!

কালিয়ায় মুক্তিযোদ্ধাদের সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View

ডেস্ক নিউজঃ

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তাঁর মরদেহ রাষ্ট্রীয় সম্মাননায় জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে নড়াইলের কালিয়ায় সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে উপজেলা পরিষদ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক সিকদার আফতাব হোসেন। বক্তব্যে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করার অপচেষ্টা এবং ইসলামী শরিয়াহ আইনেরও পরিপন্থী। তিনি এ ঘটনায় জড়িতদের ১৯৭১ সালের পরাজিত শক্তির অনুসারী উল্লেখ করে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কাছে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিনি আরও বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষ বিদায় নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। এ ধরনের ঘটনায় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সমাবেশ ও মানববন্ধন শেষে এ ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি স্মারকলিপি পেশ করা হয়।
এ সময় বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান বিশ্বাস, খান আব্দুল হক, শেখ আব্দুল মান্নান, শরিফ আব্দুল মান্নান, টুকু মোল্লা, আব্দুল গফফার শেখ, মকিদুর রহমান, লায়েক হোসেন, একরামুল হক খান, মাহাতাব উদ্দিনসহ শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin