
ডেস্ক নিউঃ
নড়াইলের কালিয়ায় মামাবাড়িতে বেড়াতে এসে ১১ পুরিয়া গাঁজাসহ আটক হয়েছেন সুমন মোল্লা ওরফে শহিদুল (যুবক)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত সুমন উপজেলার কাঠাদুরা গ্রামের মিকাইল মোল্লার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, কালিয়া থানার বড়নাল পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা উপজেলার রাজাপুর গ্রামে তাঁর মামাবাড়ি থেকে ১১ পুরিয়া গাঁজাসহ তাঁকে আটক করেন।
পরে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিন্নাতুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এক বছরের কারাদণ্ড দেন।