বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Title :
থানায় অভিযোগের মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূ নাজমার কালিয়া-নড়াগাতিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার নড়াইলে ২৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহার বিতরণ খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি নড়াগাতীতে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস নড়াইলে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নেতা গ্রেফতার নড়াইলে অনলাইন প্রতারণায় আটক ২, নগদ টাকা জব্দ বড়দিয়া বাজারে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলার কাজ উদ্বোধন বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু

নড়াইলে ২৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহার বিতরণ

নড়াইল প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৭৪ Time View

নড়াইল প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইল সদর উপজেলার ৮ নম্বর কলোড়া ইউনিয়নের ২৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহার বিতরণ করেছেন সৌদি প্রবাসী বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বাস রবিউল ইসলাম রবি। রোববার (১৮ অক্টোবর) বিকেলে ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে এসব অনুদান ও উপহার তুলে দেওয়া হয়।

এ সময় কলোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু বক্কার বিশ্বাসের নেতৃত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি মিহির বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রণব বিশ্বাস, বিভিন্ন গ্রামের সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দুর্গাপূজার আনন্দ ও উৎসবকে আরও প্রাণবন্ত করতে এবং পূজামণ্ডপগুলোর আয়োজনে সহযোগিতার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
পূজামণ্ডপগুলোর আয়োজকেরা বলেন, প্রবাসে অবস্থান করেও বিশ্বাস রবিউল ইসলাম রবি এলাকার মানুষের খোঁজখবর রাখেন। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে তাঁর সহযোগিতা স্থানীয়দের উৎসাহিত করে। তাঁর এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তাঁর সার্বিক মঙ্গল কামনা করেন তাঁরা।

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করে থাকেন রবি বিশ্বাস। অসুস্থ মানুষের চিকিৎসা, মসজিদ ও মন্দিরের উন্নয়নসহ অসহায় মানুষের প্রয়োজনে সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি। নিজের উপার্জনের একটি অংশ দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে ব্যয় করেন বলেও জানান তাঁরা।
সৌদি আরবে অবস্থান করলেও নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin