বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Title :
থানায় অভিযোগের মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূ নাজমার কালিয়া-নড়াগাতিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার নড়াইলে ২৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহার বিতরণ খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি নড়াগাতীতে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস নড়াইলে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নেতা গ্রেফতার নড়াইলে অনলাইন প্রতারণায় আটক ২, নগদ টাকা জব্দ বড়দিয়া বাজারে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলার কাজ উদ্বোধন বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু

বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৯৩ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী নদীবন্দর বড়দিয়া বাজারে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে দুর্যোগকালীন সরকারি প্রণোদনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ভাঙন রোধে আগামীকাল থেকে জিওব্যাগ ফেলার কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে ভাঙনকবলিত বড়দিয়া বাজার এলাকা পরিদর্শন করেন ইউএনও মোঃ জিন্নাতুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল। এ সময় ক্ষতিগ্রস্ত ১৬ জন চা-দোকানি ও নার্সারি ব্যবসায়ীর মধ্যে সরকারি প্রণোদনা বিতরণ করা হয়। পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইউএনও মোঃ জিন্নাতুল ইসলাম জানান, মঙ্গলবার থেকে জিওব্যাগ ফেলে প্রাথমিকভাবে নদীভাঙন রোধের ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী সময়ে ব্লক স্থাপনের মাধ্যমে স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধের উদ্যোগ নেওয়া হবে।

এর আগে রোববার (১১ অক্টোবর) দুপুরে আকস্মিক নদীভাঙনে বড়দিয়া খেয়াঘাটের পশ্চিম পাশের ব্লকবাঁধানো এলাকার প্রায় ৪০ হাত নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে ৮ থেকে ১০টি চায়ের দোকান, পাঁচটি নার্সারি ও কয়েকটি গুদামঘর নদীতে বিলীন হয়ে যায়। এতে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েন।

এদিকে ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin