
ডেস্ক নিউজঃ
নড়াইলের নড়াগাতীতে পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি এসকেন শেখকে গ্রেফতার করেছে র্যাব। একই অভিযানে তার ভাই স্বজল শেখকেও গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার এসকেন শেখ নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের পুটিমারী গ্রামের বাবুল শেখের ছেলে। এর আগে তাকে গ্রেফতার করে থানায় নেওয়ার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটায় আসামীরা। এ সময় তিনি হ্যান্ডকাফসহ পালিয়ে যান। পরে হ্যান্ডকাফ উদ্ধার হলেও তিনি আত্মগোপনে ছিলেন।
সিপিসি-৩ যশোর ক্যাম্পের মেজর ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে এবং ভাটিয়াপাড়া ক্যাম্পের সহযোগিতায় এসআরবি-০৬-এর তথ্যপ্রযুক্তিগত সহায়তায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। ।