
বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা
নড়াইলের নড়াগাতী থানার ঐতিহ্যবাহী নড়াগাতী কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ অনুষ্ঠান।
কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে চৌধুরী আবুল কালামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নড়াগাতী কলেজের অধ্যাপক সুবনী পারভীন, কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ কামরুজ্জামান ননি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ কামরুজ্জামান ননি বলেন, “তোমরা আজ একটি নতুন অধ্যায়ে পা রেখেছ। কলেজজীবন তোমাদের ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ সময়। মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, শিক্ষকদের সম্মান করতে হবে এবং ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তোমাদের সাফল্যই নড়াগাতী কলেজের সাফল্য।”
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীরা কলেজের পরিবেশ, শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উৎসাহ প্রকাশ করেন। পরে নবীনদের শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।