বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Title :
থানায় অভিযোগের মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূ নাজমার কালিয়া-নড়াগাতিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার নড়াইলে ২৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহার বিতরণ খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি নড়াগাতীতে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস নড়াইলে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নেতা গ্রেফতার নড়াইলে অনলাইন প্রতারণায় আটক ২, নগদ টাকা জব্দ বড়দিয়া বাজারে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলার কাজ উদ্বোধন বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু

নড়াগাতীতে বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়ার দাফন সম্পন্ন

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ:

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের কচুয়াডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ হিরু মিয়া শেখ (৭৩) আর নেই। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে নিজ বাসভবন প্রাঙ্গণে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। কালিয়া উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী ও নড়াগাতী থানা পুলিশ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়া শেখ সাবেক জাতীয় প্যারেডের প্যারেড কমান্ডার, কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার, পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে কচুয়াডাঙ্গাসহ পহরডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, আত্মীয়স্বজন, সহযোদ্ধা, সাবেক সহকর্মী ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin