রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

কালিয়ায় বসতঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আতঙ্কে কেঁপে উঠল সিতারামপুর

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৮ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া পৌরসভার সিতারামপুর গ্রামে একটি বসতঘরে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা পৌনে ৪টার দিকে সিতারামপুর গ্রামের বাসিন্দা ছবুরোন নেসার বাড়ির একটি কক্ষে এ বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে ঘটনাস্থলে ছুটে আসেন।
খবর পেয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলীসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। পরে পুলিশ ওই বসতঘরের একটি কক্ষ থেকে বিস্ফোরকদ্রব্যের বিভিন্ন আলামত জব্দ করে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা আলামত কী ধরনের বিস্ফোরক, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার প্রস্তুতি চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, বিস্ফোরণের ঘটনায় গুরুত্বসহকারে তদন্ত শুরু হয়েছে। বসতঘরে বিস্ফোরক কীভাবে এলো, কারা এর সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে তা সংরক্ষণ করা হয়েছিল—তদন্ত শেষে এসব বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin