বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী গ্রামের খানকাপাড়া সবুজ সংঘের উদ্যোগে ও আ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এ ক্যাম্পে বিপুলসংখ্যক রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। যাচাই-বাছাই শেষে উন্নত চিকিৎসা ও অপারেশনের জন্য ৪৫ জন রোগীকে যশোরের আ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের যাতায়াত ও সার্বিক সহযোগিতার দায়িত্ব নিয়েছে আয়োজক সংগঠন।

ক্যাম্পে বিশেষ অতিথি ছিলেন আ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শেখ রবিউল আলম। এছাড়া সংগঠনের উপদেষ্টা মাহমুদুল হক আবু জাফর (পীর সাহেব), সিনিয়র সহ-সভাপতি শেখ আলতাফ উদ্দিন, কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোর্শেদ শেখসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

চিকিৎসাসেবা নিতে আসা উপকারভোগীরা বলেন, অর্থের অভাবে দীর্ঘদিন চোখের চিকিৎসা করাতে পারেননি তারা। বাড়ির কাছেই বিনামূল্যে চোখ পরীক্ষা এবং অপারেশনের সুযোগ পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। যশোরে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করায় খানকাপাড়া সবুজ সংঘ ও আ-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতি ধন্যবাদ জানান তারা।
খানকাপাড়া সবুজ সংঘের সাধারণ সম্পাদক তানভীর হাসান বাপ্পি বলেন, গ্রামের অসচ্ছল মানুষের চোখের চিকিৎসার সুযোগ করে দিতেই এ উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin