বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজঃ
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১২৫ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় রিজিয়া সুলতানা নামে এক নারীর করা সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন লস্কর ওবায়দুর রহমান নামে এক ব্যক্তি। ওই নারী উপজেলার হাড়িডাঙ্গাগ্রামের নাসির লস্করের মেয়ে ও লিবিয়া প্রবাসী রানা লস্করের বোন। রোববার (৯ আগস্ট) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ প্রতিবাদ জানান।

লিখিত বক্তব্যে ওবায়দুর রহমান নিজেকে কালিয়ার ‘দি পাটনা একাডেমি’র সহকারী শিক্ষক হিসেবে পরিচয় দিয়ে বলেন, তাঁর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
লিখিত বক্তব্যে তিনি বলেন, শিক্ষকতার পাশাপাশি তিনি ইট, বালু ও সিমেন্টের ব্যবসা করেন। রিজিয়া সুলতানার পরিবারের সঙ্গে তাঁর ব্যবসায়িক লেনদেন রয়েছে। বাড়ি নির্মাণের সময় তাঁর কাছ থেকে ইট, বালু, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী নেওয়া হলেও এর সম্পূর্ণ টাকা পরিশোধ করা হয়নি এবং এ পাওনা টাকা নিয়ে গত ৩১ জুলাই গ্রাম্য সালিশে রিজিয়ার প্রবাসী ভাই রানা লস্করকে ফোন দিলে টাকা দিয়ে দিতে বললেও পরবর্তীতে তাঁর পরিবার টাকা পরিশোধ না করে উল্টো তাঁর বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে।
তিনি আরও বলেন, রানা লস্কর লিবিয়াপ্রবাসী। তাঁর পরিবার লিবিয়া ও ইতালি লোক পাঠানোর কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেওয়ার পর হয়রানির শিকার হওয়ায় রিজিয়া সুলতানাদের বাড়িতে বিভিন্ন সময় ভুক্তভোগীরা জড়ো হলে তারা লুকিয়ে থাকে।

লিখিত বক্তব্যে ওবায়দুর রহমান আরো বলেন, ২০২১ সালে রানা লস্কর ও তাঁর পরিবারের বাড়ির নির্মাণকাজ শুরু হলে তাঁকে নির্মাণসামগ্রী সরবরাহের অনুরোধ করা হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, বাড়িটির বিভিন্ন অংশের নির্মাণকাজসহ পুকুর কাটা, পুকুরের পাড়ে টালি দেওয়া এবং তিনতলা ভবনের ছাদ পর্যন্ত কাজ করা হয়। তবে ২০২৪ সালে কাজ চলমান অবস্থায় পাওনাদারদের চাপে রানা লস্করের পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায় বলে জানান তিনি।
পাওনা টাকা চাওয়ায় তাঁর বিরুদ্ধে মনগড়া ও ভিত্তিহীন অভিযোগ তুলে সম্মানহানি করা হয়েছে দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ওবায়দুর রহমান এবং উপরোক্ত তথ্যের সমস্ত ডকুমেন্টস তিনি সংরক্ষণ করেছেন বলে জানান।

এ ছাড়া রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, তিনি বা তাঁর পরিবারের কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তবে রানা লস্করের সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততার প্রমাণ রয়েছে বলে দাবি করেন তিনি।
সবশেষে রিজিয়া সুলতানার করা সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগকে মিথ্যা ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে এর বিচার দাবি করেন এবং পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে মানহানীর মামলা যাবেন কিনা সিদ্ধান্ত নিবেন বলে জানান ওবায়দুর রহমান।

উল্লেখ্য, এর আগে ০৭ আগষ্ট রিজিয়া সুলতানা সংবাদ সম্মেলন করে ওবায়দুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছিলেন। পাল্টা সংবাদ সম্মেলনে ওবায়দুর রহমান এসব অভিযোগ অস্বীকার করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin