বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় মামলাবাজ ও ভুমিদস্যু দবিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর পক্ষে সৎমায়ের অভিযোগ

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১০৮ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া গ্রামের ভূমিদস্যু, মাদক ও নারী ব্যবসায়ী আব্দুর রহিম শেখ ওরফে দবির (৫৫) এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন তার সৎ মা মোসাঃ কাজলি বেগম।২৬ জুলাই (রবিবার) নড়াগাতী থানা ও ইউএনও কালিয়া বরাবর এ অভিযোগ করেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত দীর্ঘদিন ধরে এলাকায় ক্ষমতাশীন দলের প্রভাব খাটিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে। এলাকার একাধিক নিরীহ মানুষের বিরুদ্ধে একের পর এক শত শত মিথ্যা মামলা দিয়ে হয়রানি, জালিয়াতির মাধ্যমে জমি দখলের চেষ্টা, ১৭ টি বিয়ে করে স্ত্রীদের দিয়ে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়ানোর বিষয়টি অভিযোগে উল্লেখ রয়েছে।
এ ছাড়া অভিযোগকারী ও তার ছেলেদের বিরুদ্ধেও হয়রানি মূলক মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কাজলি বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহিম ওরফে দবীর শেখ এলাকায় ভুয়া মেজর নামে পরিচিত। বেশ কিছু দিন আগে বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরা দবিরের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ছাড়া বিগত আওয়ামিলীগ সরকারের আমলে তার ভিজিটিং কার্ডে ৫২ নং ওয়ার্ড কদমতলি থানা, মহানগর দক্ষিণ এর আওয়ামিলীগ উপদেষ্টা হিসেবে দেখা যায়। আবার সম্প্রতি নড়াইল ১ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী বিএম নাগিব হোসেনের উপদেষ্টা কমিটির সভাপতি হিসেবে প্রভাব বিস্তার করছেন।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রহিম ওরপে দবীর শেখের ব্যক্তিগত মোবাইলে একাধিকবার ফোন দিলেও বন্ধ পাওয়া যায়। তাই বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহিম অভিযোগ প্রাপ্তি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin