বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে গৃহবধূকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ

ডেস্ক নিউজঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৮০ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতী থানার দেবদুন গ্রামে এক গৃহবধূকে কুপিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই দিবাগত রাত ৩টার দিকে প্রবাসীর স্ত্রী রিংকু সরকারের ঘরে ঢুকে দুর্বৃত্তরা নগদ ৯৫ হাজার টাকা, প্রায় ২০ আনা স্বর্ণালংকার ও একটি স্মার্টফোন নিয়ে যায়। এ সময় রিংকু সরকার বাধা দিলে ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাত গুরুতর জখম হয়।
ঘটনার পর নড়াগাতী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin