বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ফাহাদ হোসেন

বিশেষ প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৭২ Time View

বিশেষ প্রতিনিধি:

ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ৪১ সদস্যবিশিষ্ট চূড়ান্ত কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে আসজাদুর রহমান (মিঠু) বিশ্বাস , সাধারণ সম্পাদক হিসেবে মো. ওয়াহিদুজ্জামান পিপিএম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রণব কুমার রায় মনোনীত হয়েছেন।
একই কমিটিতে নড়াইল জেলার নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের কৃতি সন্তান মো. ফাহাদ হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। তাঁর এ মনোনয়নে এলাকায় আনন্দ ও শুভেচ্ছার পরিবেশ সৃষ্টি হয়েছে। আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
এক প্রতিক্রিয়ায় মো. ফাহাদ হোসেন বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে চাই। নড়াইল জেলা সমিতি, ঢাকার কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং ঢাকায় বসবাসরত নড়াইলবাসীর কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। এ জন্য নড়াইলবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, রাজধানীতে বসবাসরত নড়াইলবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এর চূড়ান্ত ফলাফল ও ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গত ৪ জুন ২০২৬ তারিখে প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin