
ডেস্ক নিউজঃ
ঢাকায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নড়াইলের কালিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় উপজেলা সদরের লেগুনা স্ট্যান্ড এলাকায় উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্প্রতি ঢাকার ধানমন্ডিতে পেশাগত দায়িত্ব পালনকালে একদল জামায়াত নেতাকর্মীর হামলার শিকার হন এক সাংবাদিক। এ ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতেই এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা সরাসরি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাতের শামিল । অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয় এবং আগামী ৭২ ঘন্টার মধ্যে দাবী না মানলে রাজধানী ও বিভাগসহ সকল সাংবাদিকদের ৩ দিন কলম বিরতীর আহ্বান জানান বক্তারা একই সঙ্গে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় বক্তব্য রাখেন, সাংবাদিক ফসিয়ার রহমান, মোঃ জিহাদুল ইসলাম, মোঃ বাবর আলী, চৌধুরী মনিরুজ্জামান, ইমরান হোসেন, রমিম সরদার প্রমুখ।