বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

বড়দিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ২৪৮ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের বড়দিয়ায় শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বাদ মাগরিব বড়দিয়া বাজার জামে মসজিদে খাশিয়াল ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাশিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি বিশ্বাস নওশের আলী, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি সবুজ খান, থানা ছাত্রদলের সভাপতি মিশান মীর, বড়দিয়া কলেজের অধ্যক্ষ মোল্যা সাখাওয়াত হোসেনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin