বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আওয়ামী লীগের দুঃসময়ে বঙ্গবন্ধুর নামে গরু কোরবানি করলেন কাজী সরোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ২৩৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের দুঃসময়ের মধ্যেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকে গরু কোরবানি করেছেন কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন। বৃহস্পতিবার (২৮ মে) সকালে নড়াইল জেলার নড়াগাতী থানার বাগুডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে তিনি এ কোরবানির আয়োজন করেন। স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে কোরবানির কার্যক্রম সম্পন্ন হয়।

এ সময় কাজী সরোয়ার হোসেন বলেন, “আমি ২০০৯ সাল থেকে জাতির পিতা শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি-এর নামে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে গরু কোরবানি করে আসছি।”

তিনি আরও বলেন, “বঙ্গবন্ধু পরিবারের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও আদর্শের জায়গা থেকেই আমি এ কাজ করি। রাজনৈতিকভাবে যত প্রতিকূল পরিস্থিতিই আসুক না কেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা কখনো কমবে না।”
এ ছাড়া প্রতি বছরের মতো এবারও তিনি তাঁর বাবা-মা, দাদা-দাদী ও নানা-নানীসহ পরিবারের সদস্যদের নামে গরু কোরবানি করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin