বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলের কালিয়ায় সম্পত্তি বিরোধে যুবক নিহত

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৩১১ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হামলায় আহত সাহাবুদ্দিন থান্দার (২৬) নামে এক যুবক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৫ মে) রাতে তার মরদেহ বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত সাহাবুদ্দিন কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের হাড়িডাঙ্গা গ্রামের এখলাছ থান্দারের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ মে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাই সিসান থান্দারসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হলে তাকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে খুলনা ও সর্বশেষ ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin