বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

সরকারি চাকরির আশায় চাচাকে ১৬ লাখ টাকা, এখন মামলার আসামি এতিম যুবক

ডেস্ক নিউজঃ
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৬৯ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়ায় সরকারি চাকরির আশায় চাচার হাতে ১৬ লাখ টাকা তুলে দিয়ে এখন উল্টো মামলা-হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন এক এতিম যুবক। ভুক্তভোগী ফেরদৌস মোল্লার দাবি, ২০২১ সালে সংসদ সচিবালয়ে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসে তাঁর চাচা আনছার উদ্দিন টাকা নেন। পরে চাকরি না হলেও ৯ লাখ টাকা ফেরত দেন, কিন্তু বাকি টাকা চাইলে শুরু হয় নানা হয়রানি ও মামলা।
ফেরদৌস অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা দেওয়া হয়েছে এবং জাল স্ট্যাম্প ব্যবহার করে ফরিদপুর আদালতেও মামলা করা হয়েছে। বর্তমানে তিনি আতঙ্কে এলাকা ছাড়া জীবনযাপন করছেন।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন আনছার উদ্দিন। তাঁর দাবি, চাকরির জন্য কোনো টাকা নেননি; জমি কেনাবেচা সংক্রান্ত বিরোধ থেকেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে শালনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. লাবু মিয়া বলেন, ফেরদৌস টাকা পাওয়ার বিষয়টি সত্য এবং সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও আনছার উদ্দিন শালিস মেনেনি।

লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান জানান, চাঁদাবাজির একটি মামলা রেকর্ড হয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin