বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে পল্লী বিদ্যুৎ কর্মচারীকে মারধরের ঘটনায় অভিযোগ দায়ের

ডেস্ক নিউজঃ
  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৬০ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতী এলাকায় বিদ্যুৎ বিল লিখতে গিয়ে বিলাস দাশ নামে পল্লী বিদ্যুতের এক কর্মচারী মারধরের শিকার হয়েছেন। ১৮ মে (সোমবার) সকাল ১১ টায় নড়াগাতী থানার উত্তর ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আবু সুফিয়ান নড়াগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অনুলিপি ইউএনও কালিয়া ও যশোর পল্লীবিদ্যুত সমিতি-২ এর জেনারেল ম্যানেজারকে পাঠানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কালিয়া জোনাল অফিসের মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার বিলাশ দাস ঘটনার দিন বাঐসোনা ইউনিয়নের উত্তর চুড়ামুড়িয়া এলাকায় বিদ্যুৎ মিটার রিডিংয়ের কাজে যান। এ সময় ওই গ্রামের গ্রাহক কানাই মোল্যার বিল বেশি আসার অভিযোগ তুলে কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে কানাই মোল্যার ছেলে নাজমুল ইসলাম (৩৫) ক্ষিপ্ত হয়ে বিলাশ দাসকে মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা জানান, তার বাম পায়ের গোড়ালিতে গুরুতর আঘাত লেগেছে। অতঃপর নড়াগাতী থানার সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং পল্লী বিদ্যুৎ কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে ওই গ্রাহকের মিটার খুলে অফিসে নিয়ে আসেন। কালিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আবু সুফিয়ান স্বাক্ষরিত অভিযোগপত্রে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহিম অভিযোগের স্বীকার করে বলেছেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin