
ডেস্ক নিউজঃ
নড়াইলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শুক্রবার (১৫ মে) নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মালিবাগ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নড়াইল সদর থানার দুর্গাপুর গ্রামের মোঃ সাহেব আলীর ছেলে মোঃ আঃ রাজ্জাক (৪০) এবং একই থানার মহিষখোলা গ্রামের মোহাব্বত গাজীর ছেলে রাজ গাজী (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ সাব্বির শেখ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, “মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।