বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে সরকারি জমি দখল ও জলাবদ্ধতার অভিযোগ, দুর্ভোগে অর্ধশত পরিবার

নড়াইল প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩৮৯ Time View

নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার বিছালি ইউনিয়নের রুন্দিয়া গ্রামে সরকারি জমি দখল করে ঘর নির্মাণ এবং মাটি ভরাট করে পানি চলাচলের পথ বন্ধ করার অভিযোগ উঠেছে। এতে করে প্রায় ৫০টি পরিবার জলাবদ্ধতার আশঙ্কায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় ইউপি সদস্য ও ভুক্তভোগীরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রুন্দিয়া গ্রামের দক্ষিণ পাড়ার চিত্তরঞ্জন বিশ্বাস সরকারি খাস জমিতে মাটি ভরাট করে বৃষ্টির পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়েছেন। ফলে এলাকার কালভার্ট দিয়ে পানি চলাচল ব্যাহত হচ্ছে এবং রাস্তায় পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। একই এলাকার প্রদীপ বিশ্বাস সরকারি রাস্তার জায়গা দখল করে পাকা রান্নাঘর ও গোয়ালঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে। এতে করে বহু গ্রামের মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তাটি সংকীর্ণ হয়ে পড়েছে।
অভিযুক্ত চিত্তরঞ্জন বিশ্বাস কালভার্টের মুখ বন্ধ করার কথা স্বীকার করে বলেন, “আমার জায়গার ওপর দিয়ে রাস্তা গেছে। বসবাসের সুবিধার্থে মাটি ভরাট করেছি। সরকারি মাপজোখে যদি জমি না পাই, তাহলে ছেড়ে দেব।”

অন্যদিকে প্রদীপ বিশ্বাস বলেন, “বাড়িতে জায়গা কম থাকায় ঘর করতে গিয়ে এক-দুই হাত সরকারি জমিতে পড়ে থাকতে পারে। সরকারি মাপ দিলে বিষয়টি পরিষ্কার হবে।”
ভুক্তভোগী বাসনা নন্দী অভিযোগ করে বলেন, “জলাবদ্ধতার কারণে আমার ১৮ মাসের সন্তান পানিতে পড়ে মারা গেছে। আমরা এই সমস্যার দ্রুত সমাধান চাই।

স্থানীয় ইউপি সদস্য সাধন কুমার বিশ্বাস, সমস্যার প্রতিকার চেয়ে বলেন, দীর্ঘদিন এর পানি চলাচলের পথ বন্ধ করেছে চিত্ত বিশ্বাস এবং সরকারি রাস্তার জায়গা দখল করে ঘর নির্মাণ করেছে প্রদীপ বিশ্বাস। তাদেরকে বারবার জানানোর পরও গায়ের জোরে এই অনিয়ম করছে।আমি সরকারের কাছে এর সুষ্ঠু সমাধান চাই।
এ বিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান বলেন, সরেজমিনে তদন্ত করেছি খুব দ্রুতই জমি মেপে সমস্যার সমাধান করা হবে।
স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে অবৈধ দখল উচ্ছেদ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin