বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় নকল শিশু খাদ্য কারখানায় অভিযান, জেল-জরিমানা ও উপকরণ ধ্বংস

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩৫৭ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া পৌর এলাকার কুলশুর গ্রামে অনুমোদনহীন ও নকল শিশু খাদ্য, জুস ও কোমল পানীয় তৈরির একটি কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে মালিককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিএসটিআই, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও পুলিশের সমন্বয়ে গঠিত টিম অংশ নেয়। এ সময় কারখানায় কোনো ধরনের সরকারি অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদন ও বাজারজাতের প্রস্তুতির প্রমাণ পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪১ ধারায় কুলশুর গ্রামের মানিক মোল্লার ছেলে মো. শামীম মোল্লাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযান চলাকালে বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য ও তৈরির কাঁচামাল জব্দ করে তা ধ্বংস করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস বলেন, শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ ও ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin