
ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাবের হলরুমে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতির অনুপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন সহ সভাপতি মাহফুজুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস. এম. আজমল হোসেন।
সভা শুরুতেই কালিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রায়াত মশিউল হক মিঠু, প্রতিষ্ঠাতা সদস্য সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষ ও প্রতিষ্ঠাতা সদস্য সোহানুর রহমান কিসলুর স্মরনে এক মিনিট নিরবতা পালন কেরন সাংবাদিকেরা।

এ সময় সিনিয়র সাংবাদিক মো. শাহীদুল ইসলাম শাহীর পরোক্ষ নেতৃত্বে ১৩ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়।
অতঃপর সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটি বিলুপ্ত করে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আলী হায়দার মিকুকে সভাপতি এবং মো. আলী ইমরান শেখকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।