বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ঈদে মিনি কক্সবাজারে ঘুরতে এসে লাশ হলো শিশু তাসমিয়া, মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪১২ Time View

ডেস্ক নিউজঃ

ঈদের ছুটিতে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচরে ‘মিনি কক্সবাজার’ হিসেবে পরিচিত মধুমতি নদীতে পরিবারের সঙ্গে ঘুরতে এসে নিখোঁজের দু’দিন পর শিশু তাসমিয়ার (১১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাস্থলের প্রায় সাড়ে তিন কিলোমিটার দুরে ডিগ্রিরচর খেয়াঘাট এলাকায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। তাসমিয়া যশোর সদরের শাহবাজপুর গ্রামের মো: জিন্নাহের মেয়ে।

ঈদের ছুটিতে নড়াইলের লোহাগড়া উপজেলার কুন্দসী এলাকায় নানাবাড়িতে বেড়াতে এসে গত ২৬ মার্চ পাংখারচরে ‘মিনি কক্সবাজার’ হিসেবে পরিচিত মধুমতি নদীতে পরিবারের সঙ্গে ঘুরতে যায় শিশু তাসমিয়া। দু’টি ট্রলারে ঘুরতে বের হয় তাসমিয়ার পরিবার। নদীচরে ছবি তোলাসহ ঈদ আনন্দে মেতে উঠে তারা। একপর্যায়ে নদী পাড়ে এসে পরিবারের সদস্যরা তাসমিয়াকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি শুরু করেন। ফায়ার সার্ভিসের সদস্যরাও তাৎক্ষণিক তাসমিয়াকে শনাক্ত করতে পারেননি। অবশেষে শনিবার সকালে নদীতে তার মরদেহ ভেসে উঠে। এ ঘটনায় তাসমিয়ার পরিবারসহ নানাবাড়িতে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান জানান, শিশু তাসমিয়ার মরদেহ শনিবার সকালে নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। নৌপুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin