রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

নড়াগাতীতে আবারও শিশু ধর্ষণের শিকার, গণপিটুনিতে ধর্ষক গুরুতর আহত

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৫২৯ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের একটি গ্রামে ধর্ষণের শিকার হয়েছে ৮ বছরের এক শিশু। ২৫ মার্চ দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু স্থানীয় একটি প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির পরিবারের লোকজন মাঠে কাজ করতে গেলে শিশুটি একাই বাড়ীতে অবস্থান করছিল। সেই সুবাদে লম্পট আসাদ মেল্যা (৪৫) তাদের ঘরে ঢুকে মেয়েটির সর্বনাশ করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে ফেলে রাখে। পরে পুলিশ তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহিম বলেন, ধর্ষককে পুলিশ হেফাজতে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং ভিক্টিমকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পক্ষ লিখিত এজাহার দিলেই মামলা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin