বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

শিশুদের উচ্চতর প্রশিক্ষন ও বৃদ্ধদের চিকিৎসা সেবা দিবে সরকার- মাওঃ ওবায়দুল্লাহ কায়সার

ডেস্ক নিউজঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৪৪০ Time View

ডেস্ক নিউজঃ

” আগামী প্রজন্মকে সরকারীভাবে উচ্চতর প্রশিক্ষনের মাধ্যমে মেধার বিকাশ ঘটাতে চাই এবং পৃথিবীর সাথে তাল মিলিয়ে তারা যাতে মেধাকে কাজে লাগাতে পারে এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চাই। ৬৫ বছরের উর্ধ্ব বয়সী বৃদ্ধদের চিকিৎসা করবে সরকার- এটা আমাদের ওয়াদাহ। রাজনীতির নামে হানাহানি, মানুষ খুন বন্ধ করতে হবে। দুর্নীতি ও চাঁদাবাজি নির্মুল করে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতের উন্নয়ন নিশ্চিত করা হবে।” নড়াইলের কালিয়ায় নির্বাচনী সমাবেশে ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দশ দল মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামী’র জেলা সেক্রেটারী ও সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মাওঃ ওবায়দুল্লাহ কায়সার।

২৮ জানুয়ারী (বুধবার) বিকাল ৪ টায় কালিয়া বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দশ দলের নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

পৌর আমীর মাওঃ নওশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শুরা সদস্য হাফেজ জসকারিয়া, জেলা ডেক্রেটারী মোঃ আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারী মোঃ তরিকুল ইসলাম, ছাত্র শিবিরের জেলা সেক্রেটারী তাজ মোহাম্মাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী মোঃ মুজাহিদুল ইসলাম, নড়াগাতী থানার সভাপতি মোঃ আরিফুল শিকদার, উপজেলা সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম ও এনসিপির উপজেলা সমন্বয়ক মোঃ ওমর ফারুক প্রমুখ।

বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে সকলকে স্বস্ব এলাকায় থেকে নির্বাচন পর্যবেক্ষণ এবং ইনসাপ ভিত্তিক রাষ্ট্র মেরামতে একই দিনে সকলকে গণভোটে হ্যাঁ এবং দাড়িপাল্লা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় কালিয়া পৌর কমিউনিটি সেন্টারে চা আক্রের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন প্রধান অতিথি ও দশ দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওঃ ওবায়দুল্লাহ কায়সার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin