
ডেস্ক নিউজঃ
নড়াইলে আরজেএফ’র নবগঠিত জেলা কমিটির মতবিনিময়, পরিচিতি সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারী (শুক্রবার) দুপুরে জেলার ধোপাখোলা রোড সংলগ্ন নড়াইল কফি হাউজে বনভোজন শেষে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

মো: উজ্জ্বল খানের সঞ্চালনায় ও আরজেএফ-এর নড়াইল জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ সাজ্জাদ আলম খান সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন আরজেএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন আরজেএফ’র মহাসচিব মো: সেকেন্দার আলম শেখ।

এ সময় আরো বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, আরজেএফ’র সাংগঠনিক সম্পাদক আবুল বাশার। নড়াইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোস্তফা কামাল , আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ মো: আল-ফয়সাল খান, অ্যাডভোকেট রাকিব হাসান, সাংবাদিক জিহাদুল ইসলাম, মো: সুলতান মোল্যা, আরজেএফ’র জেলা সেক্রেটারি স্বপন কুমার দাস, সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, “মফস্বলের সাংবাদিকদের অধিকার রক্ষা, নিরাপত্তা নিশ্চিত করন এবং পেশাদারিত্বের মান উন্নয়নে আরজেএফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।