বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলের দু’টি আসনে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত, নয়জনের মনোনয়নপত্র বৈধ

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৫৮৬ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইল-১ ও নড়াইল-২ আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ নয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে, নড়াইলের দু’টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং দুইজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আবদুল ছালাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বিভিন্ন অসঙ্গতি ও অপূর্ণতা থাকায় মনোনয়নপত্র বাতিল ও স্থগিত করা হয়েছে। নড়াইলের দু’টি আসনে ২৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর মাওলানা ওবায়দুল্লাহ কায়সার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে, জাতীয় পার্টির প্রার্থী মিলটন মোল্যা, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

এ আসনে (নড়াইল-১) মনোনয়নপত্র বাতিল হওয়া ১০ প্রার্থী হলেন-ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ, স্বতন্ত্র প্রার্থী লেফট্যানেন্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) এস এম সাজ্জাদ হোসেন, সাকিব হাসান, এস কে এম সাজ্জাদ হোসেন, আসজাদুর রহমান মিঠু, গাজী খালিদ আশরাফ সাদী, গাজী মাহাবুয়াউর রহমান, উজ্জ্বল মোল্যা, মাহফুজা বেগম ও সুকেশ সাহা আনন্দ।

অপরদিকে, নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতে ইসলামীর প্রার্থী আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল হান্নান সরদার এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী শোয়েব আলীর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।

এ আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া তিন প্রার্থী হলেন-জাতীয় পার্টির প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, গণঅধিকার পরিষদের প্রার্থী লায়ন নূর ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন ডোরা।

মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হোসনে আরা তান্নি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবিরসহ দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin