শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Title :
কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কাছ থেকে দেখা ডাঃ কামরুল ইসলাম মরার পরে খাড়ার ঘা- মূল্য বৃদ্ধি হলেও কালিয়ায় বন্ধ হয়নি অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দিশেহারা সাধারণ মানুষ! নড়াইলে ফুটবল খেলার নামে চলে অনুমতিবিহীন ‘র‍্যাফেল ড্র’ কালিয়ার ইলিয়াসাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে গাজী আবুল হাসান আলোচনার শীর্ষে নড়াগাতীতে বর্গা চাষীর পিটুনিতে মালিক পক্ষ আহত, থানায় মামলা দায়ের কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নড়াইলে কবি মোঃ টিপু সুলতানকে শিক্ষক – শিক্ষার্থী কর্তৃক সংবর্ধনা প্রদান।

নড়াইল প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮২ Time View

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে ইসলামাবাদ দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক কবি মোঃ টিপু সুলতানকে সংবর্ধনা দিয়েছে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) মাদ্রাসা মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের সহ শিক্ষার ( কো – কারিকুলাম) প্রতি উদ্বুদ্ধকরণ, সাহিত্য পাঠের আনন্দ,আনন্দের সাথে শিক্ষা ও কবি মোঃ টিপু সুলতান কে সাহিত্যে চর্চায় আগ্রহী করে তোলার উৎসাহ প্রদান করার লক্ষে এই আনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোঃ গোলাম কবিরের সঞ্চালনায় ও মোঃ আঃ জলিল মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আঃ কাদের, প্রধান অতিথি ছিলেন অত্র মাদ্রাসার সুপার মোঃ রুহুল আমিন, বিশেষ অতিথিঃ সহকারী সুপার মোঃ আলম হোসাইন প্রমুখ।
অনুষ্ঠেনে বক্তাগণ দেশ ও জাতি গঠনে সাহিত্য চর্চার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে কবি মোঃ টিপু সুলতানকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় কবিতা আবৃতি করেন দশম শ্রেণির শিক্ষার্থী তিশা সুলতানা, নবম শ্রেণির শিক্ষার্থী : তাশদিদা তারিন, অষ্টম শ্রেণির শিক্ষার্থী মদিনা খানম।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মোঃ টিপু সুলতান রচিত একক ও যৌথ কাব্যগ্রন্থ উপহার দেয়া হয়।

উল্লেখ্য মোঃ টিপু সুলতান নড়াইল জেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তাঁর একক কাব্য গ্রন্থ ” শীতল ছায়ার কাব্য, যৌথ কাব্য গ্রন্থ: কাব্য কানন, কাব্য প্রসুন, কাব্য দীঘি, কবিতা সম্ভার, একুশ আমার অহংকার।
তিনি ছাত্র জীবন থেকে অদ্যবধি নিরলসভাবে সাহিত্য চর্চায় ও সাহিত্য সেবায় নিয়োজিত আছেন।তিনি বিদ্যালয় ভিত্তিক আবৃতি শিল্পী তৈরি করার লক্ষে তরুণ শিক্ষার্থীদের নিয়ে বিশেষভাবে কাজ করে চলছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin