বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে গণঅধিকার পরিষদ প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫৩ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইল সদর উপজেলায় বিছালী ইউনিয়নে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যার পর উপজেলার ইউনিয়নের বিছালী তিন দোকান মোড় এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গণঅধিকার পরিষদ মনোনীত নড়াইল-১ আসনের প্রার্থী আশিকুর রহমানের পক্ষে সভাটি করেন দলীয় নেতা-কর্মীরা। এসময় ওই এলাকার অসহায় দুটি পরিবারকে সহায়তাও করেন তাঁরা।

সভায় সদর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ইছহাক গাজীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রার্থীর বাবা রবিউল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মিলন, জেলা শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আহাদ হোসেন, প্রবীণ সাংবাদিক এইচ.এম সিরাজ, সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাজিদুল ইসলাম, সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্র আধিকার পরিষদের সদস্য সচিব মিনহাজুল ইসলাম।

বক্তারা উপস্থিত জনগণকে বিভিন্ন আশ্বাস দেন এবং নড়াইল-১ আসনে আশিকুর রহমানের ট্রাক প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন। তাঁরা বলেন, আশিকুর রহমানকে ট্রাক মার্কায় ভোট দিয়ে সংসদে নিতে পারলে নড়াইল-১ আসন হবে একটি উন্নত, সমৃদ্ধশীল ও মডেল এলাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin