বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়া প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গোলাম মোরশেদ শেখ, ষ্ট্যাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৪২৩ Time View

গোলাম মোরশেদ শেখ, ষ্ট্যাফ রিপোর্টার

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক চক্রের পরিসমাপ্তি উপলক্ষে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর (রবিবার) সকাল ১১ টায় স্কুল কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক মোঃ আল-আমীন এর সার্বিক তত্ত্বাবধায়নে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম তাজকির আহমেদের সভাপতিত্বে
অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী শেখ মোঃ আশরাফ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন,
পাঁচগ্রাম ওসমান গনি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সোহেল মোল্যা, একই স্কুলের সহকারী শিক্ষক সবুজ আলী মন্ডল। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুমা, করিমুন্নেছা ও বিদায়ী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

এ সময় বিদায়ী শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষে বক্তব্যে মুসলিমা খানম বলেন, সকল অভিভাবকদের অর্থায়নে অত্র বিদ্যালয়ে একটি তিন সিটের সোফা ও কয়েকটি টি টেবিল উপহার দেয়ার ঘোষণা দেন।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান শিক্ষক আল আমীন, সভাপতি তাজকির আহমেদ ও প্রধান অতিথি শেখ মোঃ আশরাফ উদ্দিন অত্যন্ত জ্ঞানগর্ভ ও উপদেশ মূলক বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin