বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে ইমদাদ হত্যাকান্ডে চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৪৭৪ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতীতে ইমদাদ আলী হত্যা কান্ডে বাঐসোনা ইউনিয়নের চেয়ারম্যান চুন্নু শেখসহ ১৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়েছে। ২৬ নভেম্বর (বুধবার) নিহতের স্ত্রী সোনিয়া আক্তার বাদী হয়ে এ মামলা করেন। এ মামলায় অজ্ঞাত আরো ৭/৮ জনকে আসামি করা হয়েছে। মামলা নং ৪। নিহত ইমদাদ শেখ ডুমুরিয়া গ্রামের সিরাজুল শেখের ছেলে। নিহতের পরিবার দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

এজসহার সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে গত ২৪ নভেম্বর দু পক্ষের বিবাদ মিমাংসার জন্য চেয়ারম্যানের ব্যক্তিগত অফিসে শালিসে বসেন। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা সাড়ে ৭ টায় সৃষ্ট সংঘর্ষে বাঐসোনা ইউনিয়নের চেয়ারম্যান তার ক্যডার বাহিনী নিয়ে ইমদাদ শেখকে কুপিয়ে হত্যা করে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আশিকুর রহমান জানায়, মামলা গ্রহণ করা হয়েছ (মামলা নং ৪) এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি সম্ভাব্য স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin