বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে ১৩ মামলার আসামি গাঁজাসহ আটকউ

ডেস্ক নিউজঃ
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪৭৮ Time View
Oplus_131072

লউডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়া উপজেলায় ১৩ টি মাদক মামলার আসামি ইউসুফ শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আড়াই কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এক প্রেফ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
গ্রেফতারকৃত ইউসুফ শেখ উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মৃত চাঁন মিয়া শেখের ছেলে
ওসি শরিফুল ইসলাম জানান, শুক্রবার (৩১ অক্টোবর) রাতে গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পুলিশের একটি দল উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে অভিযান চালায়। এসময় ইউসুফ শেখ নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ির উঠান থেকে আটক করেন। পরে তার হাতে থাকা একটি ব্যাগ থেকে আড়াই কেজি গাঁজা জব্দ করে পুলিশ।

তিনি আরো জানান, গ্রেফতার ইউসুফ শেখের নামে বিভিন্ন থানায় ১৩ টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আরো একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin