বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে পৃথক অভিযানে ইয়াবাসহ দু’জন আটক

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৪১১ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলে পৃথক দুটি অভিযানে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইকরামুল হোসেন(৪০) ও ঠাকুর বিশ্বাস(৪৩) নামে দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২০ অক্টোবর (সোমবার) রাত ১০ টা ও ১১ টায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটক ইকরামুল হোসেন সদর থানার আলোকদিয়া গ্রামের মোঃ সোহরাব মোল্লার ছেলে ও ঠাকুর বিশ্বাস সদর থানার বিছালী গোবরা গ্রামের সুভাষ বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ টিটু আলী, এএসআই (নিঃ) তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সদর থানাধীন শাহবাদ ইউনিয়নের গোপিকান্তপুর সরশপুর হতে আলোকদিয়া গামী পাঁকা রাস্তার উপর হইতে ইকরামুলকে আটক করে ২০ (বিশ) পিচ ইয়াবা করা উদ্ধার করে।

অপর অভিযানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ সদর থানার সিংগাশৈলপুর ইউনিয়নের গোবরা এলাকা থেকে ঠাকুর বিশ্বাসকে আটক করে ১৫ (পনেরো) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আটককৃত আসামীদের নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin