বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় বেসরকারি শিক্ষকদের জাতীয়করণসহ তিন দফা দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ

ডেস্ক নিউজঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২৮৪৯ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় বেসরকারি শিক্ষকদের জাতীয়করণসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে
শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতরা বিক্ষোভ করেছে। ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজ গেটে বড়দিয়া অঞ্চলের সকল মাধমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা এ বিক্ষোভ করেন। বিক্ষোভ মিছিলটি বড়দিয়া বাজার প্রদক্ষিন করে কলেজ গেটে এসে শেষ হয়।

বড়দিয়া হাই স্কুলের শিক্ষক সিহাব খানের সঞ্চালনায় ও বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্যা সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার পক্ষে বক্তব্য রাখেন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

বক্তারা বলেন চলতি মাসের ১২ তারিখ থেকে তারা ক্লাস বর্জন করে আসছে। ৭৫% উৎসব ভাতা, ২০% বাড়ী ভাড়া ও ১৫ শত টাকা মেডিকেল ভাতা এই তিনটি কাঙ্খিত দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। তারা আরো বলেন, সরকারি স্কুলের শিক্ষকরা যা করে আমরাও সেই একই কষ্ট করি কিন্ত তাদের তুলনায় আমরা অর্ধেক বেতন পাই। এ বৈসম্য আমরা মেনে নিতে পারিনা। আমাদের ন্যায্য না মানলে কর্ম বিরতি চলবে আর এতে ছাত্রদের যে ক্ষতি হবে সে দায়ভার সরকারকে নিতে হবে।

এ সময় উদীচী শিল্পী গোষ্ঠী বড়দিয়া শাখা সংসদের সাধারণ সম্পাদক প্রবীর রায় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিধান চন্দ্র দাশ শিক্ষক আন্দোলনের সাথে একাত্মতা পোষন করে দ্রুত শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিতে সরকারকে আহ্বান জানান।

পরিশেষে অনুষ্ঠানের সভাপতি মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্যা সাখাওয়াত হোসেন তার আহ্বানে বড়দিয়া অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সাড়া দেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin