বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে দু’ভাই এর সংঘর্ষে বাবা-ছেলে আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৬০৯ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের রামপুরা গ্রামে দু’ভাইয়ের সংঘর্ষে বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে থানার পুটিমারী গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ। এরা হলেন-রামপুরা গ্রামের লাভলু খান লাবু (৪৭) ও তার ছেলে রাব্বি খান (২১)। ওইদিন বিকেলে লাবু তার আপন ভাই বাবলু খান (৬০) এবং ভাতিজা সাজ্জাদুল আলম খান বাপ্পীকে (৪২) কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় লাবুর ছেলে রাব্বিও তাদের ওপর হামলা করে। এ ঘটনার প্রায় পাঁচ ঘণ্টার মধ্যে গ্রেফতার হলেন অভিযুক্ত লাবু ও তার ছেলে রাব্বি।

নড়াগাতী থানার ওসি আশিকুর রহমানসহ অভিযানে থাকা পুলিশ সদস্যরা তাদেরকে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হন। এছাড়া ঘটনাস্থল থেকে বাঁশের হাতলযুক্ত দুইটি লোহার সড়কি এবং কাঠের হাতলযুক্ত একটি ধারালো হাসুয়া উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, এই সড়কি ও ধারালো অস্ত্র দিয়ে ভাই এবং ভাতিজাকে কুপিয়ে গুরুতর জখম করেছে লাবু ও তার ছেলে। আহত বাবলু ও তার ছেলে বাপ্পীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, রোববার বিকেলে নড়াইলের নড়াগাতী থানার রামপুরা গ্রামের বাবলু খান বাড়িতে পারিবারিক কলহে তার স্ত্রী আঞ্জুমান বেগম পপিকে মারধর করতে গেলে আত্মরক্ষার্থে তিনি (পপি) দৌড়ে দেবর লাবুর উঠানে যান। এখানে এসে বাবলু তার স্ত্রী পপিকে মারধর করতে গেলে ছোট ভাই লাবু মারধর করতে নিষেধ করেন।

একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও বাদানুবাদ শুরু হয়। এ সময় বাবলু খানের ছেলে বাপ্পি তালের ডাশা দিয়ে তার চাচা লাবুকে আঘাত করেন। এ সময় লাবু ঘর থেকে ধারালো অস্ত্র হাসুয়া নিয়ে বড় ভাই বাবলুকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেন। এরপর সড়কি দিয়ে লাবু ভাতিজা বাপ্পিকে বুকে কোপ দিয়ে রক্তাক্ত করে। এ সময় লাবুর ছেলে রাব্বিও বাপ্পিকে সড়কি দিয়ে কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় বাবলু তার ছেলে বাপ্পিকে প্রথমে গোপাললঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রোববার রাতেই উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান জানান, বাবলু খান ও তার ছেলে বাপ্পি গুরুতর জখম হওয়ার পর পুলিশ সুপার রবিউল ইসলাম স্যারের নির্দেশনায় দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin