বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে পুকুরে ডুবে ভাই বোনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৫৫০ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের নড়াগাতী থানার শিবানন্দপুর গ্রামে পুকুরে ডুবে তাসলিমা (১৫) ও তার ছোট ভাই কওসার (৮) এর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৭অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে প্রতিবেশী দাউদ মীরের বাড়ির পেছনের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। মৃত দু ভাই বোন ওই গ্রামের কৃষক আজিবার শেখের সন্তান। মৃত তাসলিমা বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ও কাওসার শিবানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলের দিকে প্রতিবেশী নাহার বেগমের সাথে তাসলিমা ও তার ভাই কাওসারকে পার্শ্ববর্তী দাউদ মীরের বাড়ির যেতে দেখেন। সন্ধ্যা ঘনিয়ে এলেও তাদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুকর পাড়ে তাসলিমার ওড়না দেখে পুকুরেই খোঁজ করেন। অতঃপর পুকুর থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়।
এ মৃত্যুকে ঘিরে নানা ধরনের জল্পনা কল্পনা সৃষ্টি হওয়ায় নিহতদের বাবা আজিবার শেখ বলেন, তার ছেলে মেয়ে কেউ সাঁতার জানতো না, পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গিয়েছে।

এ দিকে আজিবের স্ত্রী বেগম বলেন, আমার স্বামী ও তার ভাইয়েরা মারধর করে আমাকে ৮/ ৯ মাস আগে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। পরে আমার স্বামী আবার দ্বিতীয় বিবাহ করেছে। আমার মেয়ে সাঁতার কাটতে জানে। পরিকল্পিতভাবে আমার সন্তানদের হত্যা করা হয়েছে।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ সংক্রান্তে থানায় একটি অপমৃত্যু মামলা রজু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin