
ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নে দুই শতাধিক সনাতন ধর্মালম্বী বিএনপিতে যোগদান করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা বিএনপিতে যোগদান করেন। ০২ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় ওই ইউনিয়নের পিরোলীস্থান রাজবংশী পাড়া ,ঋষি পাড়া ও সাহা পাড়ায় তিনটি পূজা মন্ডবে নড়াইল -১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও আমেরিকার অঙ্গরাজ্য টেক্সাস স্টেট বিএনপি’র নির্বাচিত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির এর হাত ধরে আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়া থানা বিএনপি’র সভাপতি সরদার আনোয়ার হোসেন, নড়াইল ১ আসনের বিএনপির মনোনয়ন প্রার্থী ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর সহ সাংগঠনিক সম্পাদক সুকেশ সাহা আনন্দ, মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম সাগর। কালিয়া থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক গুলাম কিবরিয়া মিঠু, নড়াইল জেলা কৃষক দলের সাবেক সভাপতি রিজাউল মোল্লা। সালামাবাদ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাহিনুর আলম, কালিয়া পৌর বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক হায়দার আলম, বিএনপি নেতা বাবুল জোয়ারদার, কালিয়া থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক জিন্দারুল জোয়াদ্দার, পিরোলী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আলমগীর মোল্লা, বিএনপি নেতা মাহমুদ মোল্লা, পিরোলী বাজার বণিক সমিতির সেক্রেটারি জহিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিয়া থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আলতাফ উদ্দিন আনসারী।