বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আগামি নির্বাচনে বিএনপি বিজয়ী হবে ইনশাল্লাহ-এনপিপি চেয়ারম্যান ড. ফরহাদ

ডেস্ক নিউজঃ
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯৬ Time View

ডেস্ক নিউজঃ

ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, সব দল থেকে আওয়ামী লীগ ফ্যাসিস্টদের প্রতিহত করতে হবে। যাতে কোনো দলে আওয়ামী লীগের কেউ অনুপ্রবেশ করতে না পারে। আগামি নির্বাচন বিগত আ’লীগ সরকারের মতো পাতানো হবে না। ২০১৮ সালে আমি নড়াইল-০২ আসনে ধানের শীষের প্রার্থী হয়েও নিজের ভোট দিতে পারিনি। এবার জনগণ সুষ্ঠু-সুন্দর পরিবেশে ভোট দিতে পারবেন। আগামি সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হবে ইনশাল্লাহ। ২০১৮ সালের মতো এবারের সংসদ নির্বাচনে নড়াইল-০২ আসনে আমি ধানের শীষের মনোনয়ন পেলে তুলারামপুর ইউনিয়ন থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করব।

নড়াইল-০২ আসনে দিনব্যাপী গণসংযোগকালে শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন যুবদল অফিসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডক্টর ফরহাদ আরো বলেন, নির্বাচনে পরাজয়ের আশংকায় জামায়াতে ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। তারা নির্বাচনকে বাধাগ্রস্থ করতে চায়। এ ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তুলারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো রাখেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, তুলারামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাফিজুর রহমান, যুগ্মসম্পাদক হারুন অর রশিদ, বিএনপি নেতা দেলোয়ার হোসেনসহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন-এনপিপির জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য কাজী শওকত হোসেন, এনপিপি নেতা হাফিজুর রহমান, বদরুল ইসলামসহ অনেকে। #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin