বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে পল্লী বিদ্যুতের ডিজিএম রুহুল আমিনের দুর্নীতি ও গ্রাহক ভোগান্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজঃ
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬৩ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলে পল্লী বিদ্যুতের ডিজিএম হাওলাদার রুহুল আমিনের দুর্র্নীতি, অনিয়ম, অর্থআত্মসাত ও গ্রাহক ভোগান্তির অভিযোগে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজের আয়োজনে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের মাদরাসা বাজার এলাকায় এসব কর্মসূচী পালিত হয়।
এ সময় বক্তব্য দেন-ভুক্তভোগী গ্রাহক মশিয়ার সিকদার, হাদিউজ্জামান হাদি, ডাবলু ফকির, লাবলু সিকদার, মফিজ সিকদার, শাহরিয়ার পারভেজ ইমনসহ অনেকে।

বক্তারা বলেন, পল্লী বিদ্যুতের ডিজিএম হাওলাদার রুহুল আমিন গ্রাহকদের সঙ্গে প্রতিনিয়ত দুর্ব্যবহার করছেন। বৈদ্যুতিক সমস্যার জন্য গ্রাহকদের কাছে টাকা দাবি করছেন। প্রাকৃতিক দুর্যোগে টান্সফর্মার নষ্ট হলে ৪০ হাজার টাকা দাবি করা হয়েছে। এমনকি তার কাছে কোনো কাজে গেলে নারী সদস্যদের সঙ্গে চরম খারাপ আচরণ করা হচ্ছে। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-০২ এর তালতলা জোনাল অফিসের ডিজিএম হাওলাদার রুহুল আমিনের আমরা অপসারণ ও শাস্তি চাই।

তবে এসব অভিযোগ অস্বীকার করে ডিজিএম হাওলাদার রুহুল আমিন সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তা ঠিক নয়। গ্রাহকদের কাছ থেকে টাকা-পয়সা কেন চাইতে যাবো !

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin