বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কলাবাড়িয়ায় জামায়াতের নতুন কার্যালয় উদ্বোধন ও আল্লামা সাঈদীর রুহের মাগফেরাত কামনা

গোলাম রব্বানী, ষ্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৪১৭ Time View

গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বিকেলে কলাবাড়িয়া মার্কাজ মসজিদে এক দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে জাতির শান্তি, সমৃদ্ধি, ইসলামী আন্দোলনের অগ্রগতি এবং বিশেষভাবে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফেরাত কামনা করা হয়।

দোয়া মাহফিল শেষে কলাবাড়িয়া বাজার সংলগ্ন ইউনিয়ন কার্যালয়ে নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা সেক্রেটারি ও নড়াইল-১ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন—
“বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামের দাওয়াহ, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন এই অফিস কলাবাড়িয়া ইউনিয়নে সংগঠনের কার্যক্রম আরও সুসংহত ও গতিশীল করবে।”
তিনি এ সময় আরও আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফেরাত কামনা করেন এবং তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কালিয়া উপজেলা আমীর মাওলানা তরিকুল ইসলাম এবং কালিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও নড়াইল জেলা মজলিশে শুরা সদস্য হাফেজ জাকারিয়া মোল্লা।
তরিকুল ইসলাম বলেন—
“ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে উঠলে জনগণের কল্যাণে কাজ করা সহজ হবে। এই অফিসকে কেন্দ্র করে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন।”
হাফেজ জাকারিয়া মোল্লা বলেন—
“শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করাই হবে এই অফিসের মূল লক্ষ্য।”

এছাড়া উপস্থিত ছিলেন কলাবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মোঃ মোস্তাক আহমদ, ইলিয়াছাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান মুসল্লী, পহরডাংগা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার লিয়াকত আলী খানসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের সভাপতি-সেক্রেটারিসহ বিপুল সংখ্যক কর্মী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর সেখ জাবেদ আলী এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মোঃ সোহাইল ইসলাম।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নতুন কার্যালয়ের উদ্বোধনের মাধ্যমে কলাবাড়িয়া ইউনিয়নে জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin