রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

কালিয়ায় নবাগত এসিল্যান্ড এর সাথে কালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৬২১ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়ায় নবাগত এসিল্যান্ড শ্রাবণী বিশ্বাস এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে কালিয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। ১৯ আগষ্ট দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এর অফিসে সাক্ষাৎ করেন তারা।
দীর্ঘ ৮ মাস পর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হিসাবে যোগদান করেছেন শ্রাবণী বিশ্বাস। ১৭ আগষ্ট (রবিবার) বিকেলে তিনি যোগদান করেছেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ৩৮ তম বিসিএস ক্যাডারে কালিয়া সহকারী কমিশনার (ভুমি) হিসাবে যোগদান করেছেন। যোগদান করেই তিনি দুর্নীতি মুক্ত থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে স্যোসাল মিডিয়ায় একটি স্ট্যাটাসও দিয়েছেন।

দায়িত্ব গ্রহন করে সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে উপজেলাবাসীর সেবা প্রদান করাসহ অফিস সম্পূর্ণ দুর্নীতি মুক্ত থাকবে বলে তিনি জানান।
এ ছাড়া যে কোন সমস্যা সরাসরি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কে জানানোর অনুরোধ জানিয়েছেন তিনি। দুর্নীতিমুক্ত উপজেলা গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin