
আমিন টিভি অনলাইন ডেস্কঃ
নড়াইলের কালিয়ায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। ৫ আগষ্ট (বুধবার) সাকালে নড়াইল-১ আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুর রহমান সাহেবের নেতৃত্বে শোভাযাত্রাটি চাপাইল, বড়দিয়া, কালিয়া, গাজীরহাট হয়ে কলাবাড়িয়া এসে শেষ হয়।
দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর ছিল পুরো এলাকা। র্যালির প্রতিটি ধাপে অংশগ্রহণকারীরা স্লোগানে মুখরিত করে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।

সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুর রহমান বলেন, ‘ইনশাআল্লাহ দ্বীন কায়েমের সংগ্রাম অব্যাহত থাকবে। “গণঅভ্যুত্থান শুধু একটি দিন নয়, এটি একটি চেতনা—যা আমাদের দীন ও দেশের মুক্তির জন্য অব্যাহত প্রচেষ্টার প্রতীক।”
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা দেশের সকল ইসলামপ্রিয় জনগণকে ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান।