বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ার পল্লীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা; নারীসহ আহত ১০

ডেস্ক নিউজঃ
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৮২ Time View

ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলার পল্লীতে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার(২৪জুন)সকালে উপজেলার খাশিয়াল ইউনিয়নে এ ঘটনা ঘটে। এঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়,কালিয়া উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের খাশিয়াল পশ্চিম পাড়ার মালেক মোল্যা ও দাউদ মোল্যার মধ্যে পৈত্রিক একটি জমির মালিকানাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে দাউদ মোল্যার ছেলে আবুল বাশার বিরোধপূর্ণ ওই জমি থেকে বাঁশ কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে সকাল সাড়ে ১১টার দিকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহত হন-মালেক মোল্যা, রসুল মোল্যা, রমজান মোল্যা, রাজিয়া বেগম, ঋতুখাতুন, আমিনুর মোল্যা, আহাদ শেখ, কিরামত আলী, শহিদুল ইসলাম ও জান্নাতি খাতুন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে আহতদের মধ্য মালেক মোল্যা, রসুল মোল্যা ও রমজান মোল্যার জখম গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উপজেলার নড়াগাতি থানার ওসি আশিকুর রহমান জানান, একটি জমির পৈত্রিক মালিকানাকে কেন্দ্র কওে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত কওে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin